পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Hits: 1

বিধানসভা নির্বাচনের আগে পদত্যাগ রাজ্যপালের

নিউজ ডেস্ক: সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন , যা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। আর তার‌ই মধ্যে আজ দিল্লিতে বসে রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু কি কারণে তিনি পদত্যাগ করলেন, সেই কারণ এখনো স্পষ্ট নয়। তার এই হঠাৎ পদত্যাগের সিদ্ধান্তে হতবাক রাজনৈতিক মহল।

সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন ২০২২ সালের ১৭ই নভেম্বর। অত‌এব তার ৫ বছরের কার্যকালের মেয়াদ শেষ হতে এখনো ১ বছরের বেশি সময় বাকি ছিল, আর তার আগেই আজ সন্ধ্যায় পদত্যাগ করলেন তিনি।

তার এই পদত্যাগের খবরে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। তার পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তাহলে আমি অবাক হবো না । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে, আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে । কিন্তু এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠিত রীতি অনুযায়ী আমার সঙ্গে কোনরকম আলোচনাই করেননি বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুন্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে আঘাত করে।

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের প্রাক্কালে রাজ্যপালের এই ইস্তফাপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই রাজনৈতিক মহলের অভিমত। এবার রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন আর এন রবি। তিনি তামিলনাড়ুর সাথে সাথে পশ্চিমবঙ্গের দায়িত্ব‌ও সামলাবেন।

রাজ্যের নতুন অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন আর এন রবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *