Hits: 0
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরের ১২ নং ওয়ার্ডে ইন্ডিয়া জুট মিলের গেটের সামনে ম্যানহোলে নেমে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে ৩ জন সাফাইকর্মী । এরপর দমকল ও স্থানীয় মানুষের সহযোগিতায় তাদের উদ্বার করে পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস সুপার স্পেশালিটি হসপিটালে। যেখানে চিকিৎসকরা ১ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন এখন সুস্থ বলেই জানা যাচ্ছে তবে তাদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রের খবর , মৃত ব্যক্তির নাম শেখ মুস্তাফা, বয়স ৫০ বছর , বাড়ি দক্ষিণ ২৪ পরগণার রবীন্দ্রনগর থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর স্যুয়ারেজ পাইপলাইনের কাজ চলছিল , ভেতরে অক্সিজেনের ঘাটতি ও মিথেন গ্যাসের আধিক্য হয়ে থাকতে পারে। সেজন্যই হয়ত তারা ভেতরে অসুস্থবোধ করছিল।
শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা বলেন, কেএম ডি এ’র অধীনে ওখানে স্যুয়ারেজ লাইনের কাজ চলছিল। ঠিকাদারের আন্ডারেই সবরকম সাবধানতা অবলম্বন করেই চলছিল কাজ। কিন্তু তা সত্বেও এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল, যার জন্য আমরা খুবই দুঃখিত। আমাদের আরোও খেয়াল রাখতে হবে , যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে


