মায়াপুর ইসকনে গোমাতার সেবায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Hits: 0


পুলক চক্রবর্তী, মায়াপুরঃ


বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ মায়াপুর ইসকন মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের সফর ছিল সম্পূর্ণ ধর্মীয় উদ্দেশ্যে। কোনও রাজনৈতিক বা প্রশাসনিক কর্মসূচি ছাড়াই তিনি সকাল প্রায় ১১টা নাগাদ হেলিকপ্টারে করে মায়াপুরে পৌঁছন।
মন্দিরে পৌঁছতেই ইসকন কর্তৃপক্ষ তাঁকে পুষ্পস্তবক, ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর মুখ্যমন্ত্রী সরাসরি ইসকনের গোশালায় যান। সেখানে গোমাতাদের বিশেষ পুজো ও সেবায় অংশ নেন তিনি।
গোমাতাদের জন্য সঙ্গে করে নিয়ে আসেন পাকা আম, লাড্ডু ও বিভিন্ন ধরনের মিষ্টি। নিজের হাতে গোমাতাদের খাওয়ানোর পাশাপাশি তাদের গায়ে হাত বুলিয়ে আদরও করেন মুখ্যমন্ত্রী। গোশালায় এদিন হোম, যজ্ঞ ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
পরে তিনি চন্দ্রোদয় মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এছাড়াও জেলা ও রাজ্যের প্রশাসনিক কর্তাদেরও সেখানে দেখা যায়।
ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস জানান, “মুখ্যমন্ত্রীর এই সফর ছিল খুবই স্বল্প সময়ের এবং সম্পূর্ণ ধর্মীয় উদ্দেশ্যপ্রণো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *