Hits: 0
চোরবাগান সার্বজনীনে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত ১৯, নিহতদের মধ্যে এক শিশু
আহত বহু, উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে
রাখী সাহা
কলকাতা, সপ্তমী: দুর্গাপুজোর আনন্দের মধ্যেই সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক শিশু-সহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সপ্তমীর সন্ধ্যায় পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় জমেছিল চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। সূত্রের খবর, বৃষ্টির জন্য এই পূজা মন্ডপ থেকে বেরোতে পারছিলেন না দর্শনার্থীরা , আর তার মধ্যেই হুড়মুড়িয়ে প্যান্ডেলে ঢুকে পড়েন আরোও বেশ কিছু দর্শনির্থী। ভিড়ের মধ্যেই আচমকা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যাচ্ছে এই সময়ই ভিড়ের চাপে বহু মানুষ পদপিষ্ট হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। এক শিশু-সহ ১৯ জনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। উৎসবের মরসুমে এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ শহরবাসী। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ওখানে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের অভিযোগ, ওখানকার পুজো মন্ডপের রাস্তা ছিল খুব সরু ও অন্ধকার, উঁচু নীচু। দড়ি টেনে ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছিল।হঠাৎ বৃষ্টি এসে যাওয়ার ওনারা দড়ি সরিয়ে নেন আর হুড়মুড়িয়ে সকলে মিলে মন্ডপে ঢোকার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এই সময়ই সেখানে মাইকে ঘোষণা করা হচ্ছিল, আপনারা মন্ডপ থেকে বেরিয়ে যান তা না হলে মন্ডপ ভেঙে পড়তে পারে আর এই ঘোষণা শুনে অনেকেই তাড়াতাড়ি করে মন্ডপ ছেড়ে বেড়োতে গেলে এক
বিশৃঙ্খলার সৃষ্টি হয় । এরপরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয়রা ব্যাপক প্রশাসনিক গাফিলতিরও অভিযোগ করছেন। তাদের বক্তব্য মন্ডপে পর্যাপ্ত পুলিশ ছিল না ।
এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রীর দফতর থেকে রাতেই এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয় এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল আর এন রবি , রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কুনাল ঘোষ থেকে শুরু করে অন্যান্যরা।

এই ঘটনার পরেই চোরবাগান সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৬৩ ধারা । জানা যাচ্ছে আগামী ২০ তারিখ পর্যন্ত এখানে জারি থাকবে এই ধারা। জানা যাচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে ১৪ জনকে।
