Hits: 3
তারকেশ্বরের বিধায়ক সন্তু পান সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন এই বাস পরিষেবা
রাখী সাহা
শ্রাবণী মেলার প্রাক্কালে শৈবতীর্থ তারকেশ্বরে সূচনা হলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা, যা দীর্ঘদিনের দাবি ছিল সাধারণ মানুষের। সোমবার তারকেশ্বরের নতুন বাসস্ট্যান্ড থেকে সবুজ পতাকা নেড়ে সোমবার তারকেশ্বর-বর্ধমান , তারকেশ্বর – বাঁকুড়া, তারকেশ্বর – খড়পপুর , তারকেশ্বর – দীঘা ও তারকেশ্বর – কলকাতা বাসরুটের শুভ সূচনা করেন বিধায়ক সন্তু পান। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দীপ্তিমান সিনহা , অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার সোমনাথ ঘোষসহ অন্যান্যরা।

বিধায়ক সন্তু পান বলেন, সাধারণ মানুষের এই রুটগুলিতে বাস পরিষেবা চালু করার দাবি দীর্ঘদিনের । সেই দাবির কথা মাথায় রেখেই তারকেশ্বরে শ্রাবণী মেলার প্রাক্কালে এই বাস পরিষেবা চালু করা হলো। এর ফলে রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে তারকেশ্বরের যোগাযোগ আরোও সহজ হলো। শ্রাবণী মেলা উপলক্ষ্যে বহু দূর দুরান্ত থেকে মানুষ বাবা তারকনাথের দর্শণে আসেন। এই বাস পরিষেবা চালু হওয়ায় মানুষ সহজেই এখানে আসতে পারবেন।


