বেলুড়মঠ থেকে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি

Hits: 14

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ হারালো দ্বাদশ শ্রেণীর ছাত্র ১৭ বছর বয়সী পরমব্রত মন্ডল

নিজস্ব প্রতিনিধি: কলকাতা

পশ্চিম বর্ধমানের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা পরমব্রত মণ্ডল কোচিং শিক্ষকের সঙ্গে কয়েকজন সহপাঠীকে নিয়ে বেলুড়মঠ ভ্রমণে গিয়েছিল। আনন্দঘন সেই সফর শেষ হলো এক হৃদয়বিদারক দুর্ঘটনায়।

বুধবার রাতে বেলুড় স্টেশন থেকে হাওড়া–বর্ধমান লোকাল ট্রেনে বাড়ি ফিরছিল তারা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনটি বর্ধমান স্টেশনের আগে গাঙ্গপুর বড়কা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে কোনো একসময় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় পরমব্রত। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে বর্ধমান আরপিএফ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে সময় তার সঙ্গে কারা ছিল এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে জিআরপি।

পরমব্রতের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও গোটা এলাকায়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

⚠️ সতর্ক থাকুন। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়ানো বা ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকুন। সামান্য অসাবধানতাই ডেকে আনতে পারে অপূরণীয় ক্ষতি।

#TrainAccident #RailwaySafety #Bardhaman #Kanksa #BelurMath #RailNews #সতর্কতাই_সুরক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *