রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু

Hits: 2

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে তাঁর বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে দলীয় কার্যালয়ে তাঁর দেহ দেখতে পান কয়েকজন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে তিনি পাঁচবার বিধায়ক নির্বাচিত হন এবং রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেন।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে তিনি পরাজিত হন। নির্বাচনের পর তাঁর এই অস্বাভাবিক মৃত্যু রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *