Hits: 5
রিষড়ায় ১৫ একর জমি পরিদর্শন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য্য
রাখী সাহা, রিষড়া:
দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা রিষড়া থানার সংলগ্ন প্রায় ১৫ একর সরকারি জমি পরিদর্শন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য।
সোমবার সকালে রিষড়া থানায় পৌঁছে সরকারি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে বি.এল.এ-সহ একাধিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে থানার ছাদে উঠে সংলগ্ন বিস্তীর্ণ জমিটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। জমির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শও দেন মন্ত্রী।

পরিদর্শনের পর ভাস্কর ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরে প্রায় ১৫ একর সরকারি জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। জমিটি সরকারের হেফাজতে নিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, ওই জমিতে মেডিকেল কলেজ, স্টেডিয়াম-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
সরকারি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে এলাকার মানুষের স্বার্থে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিকভাবে কাজ শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। এদিনের পরিদর্শনকে ঘিরে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে।

follow us on Facebook page/ YouTube/Website
