শ্রীরামপুরে অনুষ্ঠিত হলো কচিকাঁচা‌‌‍‌দের ফুটবল প্রতিযোগিতা

Hits: 1

নিজস্ব প্রতিনিধি:
গত ১৮ই জানুয়ারী বাণী সাহিত্য মন্দির ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো
অনূর্ধ্ব -১১ আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা। এদিনের ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক সমীর চৌধুরী। মোট ৮ টি টিম নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মধুসূদনপুর স্পোর্টিং ক্লাব ও ত্রিবেণী সুভাষচন্দ্র স্পোর্টিং ক্লাবের মধ্যে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে বিজয়ী হয় ত্রিবেণী সুভাষচন্দ্র স্পোর্টিং ক্লাব। খেলায় সেরা গোলরক্ষকের পুরস্কার পায় বাণী সাহিত্য মন্দিরের শ্রেয়ান পোদ্দার, সর্বোচ্চ গোলদাতা ইমন দে, মধুসূদন স্পোর্টিং ক্লাবের, সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেয় শেখ আয়াতুল্লাহ ত্রিবেণী স্পোর্টিং ক্লাবের, ম্যান অফ দ্যা ম্যাচ হয় আবির বিশ্বাস বাণী সাহিত্য মন্দির ক্লাবের।

উদ্যোক্তারা জানান, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আগামী দিনের নতুন প্রজন্মকে উৎসাহিত করা ও বালকদের উপযুক্ত শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে ভবিষ্যতের ফুটবলার হিসেবে এক ধাপ এগিয়ে দেওয়া। তাই বাণী সাহিত্য মন্দির সর্বসম্মতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আগামী দিনে ফুটবলের জনপ্রিয়তা বাড়ানো যায়। খুদে ফুটবলারদের উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন। বাঙালির প্রিয় খেলাকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাবে বাণী সাহিত্য মন্দির ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *