হুগলীর বড়া কমলাপুর পূর্বপাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্য গ্ৰেফতার

Hits: 1

তোলাবাজি, মারধর, ভাঙচুরের ঘটনায় হুগলী গ্ৰামীণ পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য অষ্টু কোলে


নিজস্ব সংবাদদাতা, হুগলি:
হুগলিতে ফের এক তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সিঙ্গুর বিধানসভার বড়া কমলাপুর পূর্বপাড়ার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অষ্টু কোলে-কে গ্রেফতার করেছে হুগলি গ্রামীণ পুলিশ।


পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি, বাড়ি ভাঙচুর, মারধর-সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন প্রয়োজনীয় তথ্যপ্রমাণ হাতে আসার পর অভিযুক্তকে শ্রীরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হুগলি গ্রামীণ পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছিল। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে।


পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অষ্টু কোলে-কে বৃহস্পতিবার চন্দননগর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁর পুলিশ হেফাজতের আবেদন জানাতে পারে তদন্তকারী দল।


এই ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *